বিস্তারিত বিবরণ
ধর্মহীন ধর্মবিশ্বাস" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
ধর্ম মালিকের। যে সত্য মানা হয়নি। অবহেলিত সেই সত্যটি হলাে ইসলাম। যুগে যুগেই মানুষ যা উপেক্ষা করে পা বাড়িয়েছে ধর্মান্তরের দিকে। আর শুরু থেকেই এই করুণ সত্যকে দেখে আসছে ইসলামি ইতিহাস এবং বয়ে চলছে এর ইতিবৃত্ত। ধর্মান্তরের এই প্রাদুর্ভাব একবার দুইবার নয়, ঘটেছে বার বার। নানা ভাবে, নানা আকৃতিতে। তবে সর্বশেষ এটা ব্যাপক ও ভয়াবহভাবে প্রকাশ পেয়েছে আরব গােত্রগুলাের ভেতরে। নবিজির ইন্তেকালের ঠিক কদিন পরেই ফুসে ওঠে ধর্মান্তরের সেই নষ্ট স্রোত। আর তখনই গর্জে ওঠে চিরচেনা এক কণ্ঠস্বর'আমি বেঁচে থাকতে দীনের ক্ষতি হবে!!