২৫% ছাড়
গাজার জলভরা চোখ

গাজার জলভরা চোখ

৳৩০০ ৳২২৫

লেখকপ্লেস্টিয়া আল-আক্কাদ

ক্যাটাগরিপেশাগত স্মৃতিচারণ ও অভিজ্ঞতা

প্রকাশনীঅর্পণ প্রকাশন

পৃষ্ঠা২১৪

বাঁধাইবোর্ড বাঁধাই

কভারহার্ড কভার

পণ্যের ধরন: মুদ্রিত

মজুদ আছে: ৪৪১টি

একনজরে বইয়ের বিবরণ

সংক্ষিপ্ত বিবরণ

দ্য আইজ অফ গাজা অবরোধকবলিত গাজার জীবন নিয়ে এক তরুণ সাংবাদিকের মর্মস্পর্শী বয়ান । প্লেস্টিয়া -আক্কাদ যে--স্বচ্ছতার সঙ্গে লিখেছেন তা একইসঙ্গে হৃদয়বিদারক এবং শক্তিশালী । তিনি পাঠকদের কেবল ধ্বংসস্তূপ দেখাননি, দেখিয়েছেন সেই ধ্বংসস্তুপের মাঝে টিকে থাকা মানুষের অদম্য প্রাণশক্তি ।

বিস্তারিত বিবরণ

দ্য আইজ অফ গাজা অবরোধকবলিত গাজার জীবন নিয়ে এক তরুণ সাংবাদিকের মর্মস্পর্শী বয়ান । প্লেস্টিয়া -আক্কাদ যে--স্বচ্ছতার সঙ্গে লিখেছেন তা একইসঙ্গে হৃদয়বিদারক এবং শক্তিশালী । তিনি পাঠকদের কেবল ধ্বংসস্তূপ দেখাননি, দেখিয়েছেন সেই ধ্বংসস্তুপের মাঝে টিকে থাকা মানুষের অদম্য প্রাণশক্তি ।

প্লেস্টিয়া আল-আক্কাদ

অর্ডার নীতি

বিক্রিত পণ্য ফেরত নেয়া হয় না তবে নিন্ম লিখিত ক্ষেত্রে পণ্য সার্ভিসিং পন্য পরিবর্তন বা মুল্য ফেরত প্রযোজ্য।
  • আপনার যত প্রশ্ন আছে তা বর্ননার সাথে মিলিয়ে অথবা আমাদের কাছ থেকে জেনে পন্য অর্ডার করুন।
  • ছবি এবং বর্ণনার সাথে পন্যের মিল থাকলে পণ্য ফেরত নেয়া হবে না ।
  • তবে আপনি চাইলে আপনার গ্রহন করা পন্যের সম মুল্যের বা বেশি মুল্যের পণ্য নিতে পারবেন (যে টাকা বেশি হবে তা প্রদান করতে হবে ) । কম মুল্যের পণ্য নেয়া যাবে না ।
  • পণ্য আনা নেয়ার খরচ আপনাকে দিতে হবে।
  • ১০০% নিশ্চিত হয়ে অর্ডার করুন, কোন কিছু জানার থাকলে কল করুন।

পাঠক রিভিউ (1)

আরিফ খান সাদ

14-11-2026

সেদিন সকাল ১০টার দিকে মাদরাসায় পরীক্ষার কাজে ব্যস্ত ছিলাম, হঠাৎ কুরিয়ার থেকে একজন রাইডার ফোন দিয়ে বললেন, স্যার আপনার অফিসের সামনে বই নিয়ে এসেছি। রিসিপশনে বই রিসিভ হলো। ১২টার দিকে অফিসে এসে হাতে পেলাম অর্পণ থেকে পাঠানো উপহার—গাজার নারী সাংবাদিক প্লেস্টিয়া আল-আক্কাদের লেখা বিশ্বখ্যাত গাজা যুদ্ধের দিনলিপি। আমার অফিস শুরু হয় ৩টায়, হাতে একটি প্রবন্ধ লিখে শেষ করার প্রচণ্ড চাপ; ভেবেছিলাম নিরিবিলি কাজ শেষ করব। কিন্তু কড়কড়ে নতুন বইটি হাতে পেয়ে ডুব দিলাম। মাঝে শুধু জোহরের নামাজ পড়লাম; তারপর আসর পর্যন্ত কেটে গেলে এই বইয়ে ডুব দিয়ে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০ নভেম্বর এবং আরও কয়েক দিন মিলিয়ে টানা প্রায় ৫০ দিনের দিনলিপির ডায়েরি এই বই। বইটি প্রকাশিত হয়েছে আমেরিকার 'লিটল, ব্রাউন অ্যান্ড কোম্পানি' থেকে এবং ইংল্যান্ডের 'প্যান ম্যাকমিলান' থেকে। ২০২৫ সালের অক্টোবরে বইটি নিউ ইয়র্ক টাইমস পেপারব্যাক নন-ফিকশন বেস্ট সেলার ঘোষিত হয়। ইতোমধ্যে এই গ্রন্থের লেখিকা বেশ কয়েকটি অ্যাওয়ার্ড পেয়েছেন, যেমন—অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়া হিউম্যান রাইটস ডিফেন্ডার অ্যাওয়ার্ড, ওয়ান ইয়ং ওয়ার্ল্ড জার্নালিস্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড, লাইরা ম্যাককি অ্যাওয়ার্ড। এছাড়াও বিবিসি তাকে বর্ষসেরা ১০০ নারীর তালিকাভুক্ত করেছে। প্লেস্টিয়া আল-আক্কাদ ২০০১ সালের ১০ ডিসেম্বর গাজা উপত্যকায় জন্মগ্রহণ করেন এবং বেইত লাহিয়া শহরের আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেন। তারপর সাইপ্রাসে গিয়ে সেখানকার ইস্টার্ন মেডিটেরানিয়ান ইউনিভার্সিটিতে মিডিয়া অ্যান্ড জার্নালিজম বিভাগে অনার্স করেন। ২০২২ সালে তার অনার্স সম্পন্ন হয়। মাতৃভূমি গাজায় ফিরে বিভিন্ন মিডিয়া হাউজে চাকরি করেন। এবং ২০২৩ সালের ৮ অক্টোবর প্লেস্টিয়ার একটি নতুন চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল। তবে ৭ অক্টোবর যুদ্ধ শুরু হলে প্লেস্টিয়া বিভিন্ন বিদেশি মিডিয়ার পক্ষ থেকে চুক্তিভিত্তিক সাংবাদিকতা শুরু করেন এবং রাতের নীরবতায় মনোযোগ দিয়ে ডায়েরি লিখতে থাকেন। প্লেস্টিয়া শৈশব থেকেই ডায়েরি লিখতেন; স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় তার মায়ের দেওয়া একটি বেগুনি রঙের ডায়েরিতে দিনলিপি লিখতে শুরু করেন। যুদ্ধের সময়ও তিনি দিনলিপি লেখা অব্যাহত রাখেন। তিনি উপলব্ধি করেন যে, তার অভিজ্ঞতা আসলে লক্ষ লক্ষ ফিলিস্তিনিরই জীবনের প্রতিচ্ছবি। ২০২৫ সালে তিনি তার দিনলিপি গ্রন্থাকারে প্রকাশ করেন এবং পুরো বিশ্বে আলোচিত হয়। প্লেস্টিয়া গাজার অধিবাসী হলেও পড়াশোনা করেছেন ইংলিশ মিডিয়াম স্কুলে। তাই তিনি আরবি ও ইংরেজি দুই ভাষায় সমান পারদর্শী। তিনি দিনলিপি লিখেছেন ইংরেজিতে, নাম দিয়েছেন 'The Eyes of Gaza: A Diary of Resilience'। পরে এর আরবি অনুবাদ হয় (عيون غزة: يوميات الصمود)। গ্রন্থটি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেছেন আবদুস সাত্তার আইনী (আমার শ্রদ্ধেয় শিক্ষক)। প্রকাশ করেছে অর্পণ প্রকাশনী। প্রথম বৈঠকেই বইটির ১০০ পৃষ্ঠা পড়ে ফেললাম, ১৩ তম দিনলিপি পর্যন্ত। বাকিটাও চুম্বকের মতো টেনে ধরে রেখেছিল, শেষ করার আগে অন্য কাজে মন বসাতে পারিনি। বইটি পড়ে মনে হয়েছে, যারা আদর্শ অনুবাদ শিখতে চান, তাদের জন্য একটি উত্তম মডেল এই বই। আবদুস সাত্তার আইনীর অনুবাদ প্রাঞ্জল, মূলানুগ এবং ব্যাকরণসিদ্ধ। আমার জন্যও এই বই অনুবাদ অনুশীলনের জন্য একটি উত্তম শিক্ষক; অনুবাদকও আমার শ্রদ্ধেয় শিক্ষক। আমার জন্য আনন্দের বিষয় হচ্ছে, এমন একটি জীবন্ত ও বিশ্বখ্যাত বই আমার শ্রদ্ধেয় শিক্ষকের হাতে অনুবাদ হয়ে এসেছে। বইটিকে অনেকে অ্যানা ফ্রাঙ্কের ডায়েরির সঙ্গে তুলনা করেছেন। আমার মনে হয়েছে, এই বই অ্যানা ফ্রাঙ্কের ডায়েরিকেও ছাড়িয়ে যাবে৷ কারণ, অ্যানা ফ্রাঙ্ক ডায়েরি লিখেছেন ১৩ বছর বয়সে, আর প্লেস্টিয়া আক্কাদ ডায়েরি লিখেছেন ২২ বছর বয়সে; বয়সের পরিপক্বতার একটি ব্যাপার আছে। দ্বিতীয়ত, অ্যানা ফ্রাঙ্ক ডায়েরি লিখেছে আবদ্ধ কুঠুরিতে, যাতে বৈচিত্র্য কম; প্লেস্টিয়া আল-আক্কাদ ডায়েরি লিখেছেন পেশাদার সাংবাদিক হিসেবে পুরো গাজা উপত্যকা ঘুরে ঘুরে। আরও অনেক কারণেই প্লেস্টিয়া আল-আক্কাদের এই দিনলিপি ইতিহাসে জায়গা করে নিবে; যা বইটি পড়লে যে কেউ অনুভব করবেন।