৫.২৬% ছাড়
مختصر القدوري ( মুখতাসারুল কুদুরী )

একনজরে বইয়ের বিবরণ

বিস্তারিত বিবরণ

মুখতাসারুল কুদুরী হানাফি মাজহাবের অত্যন্ত প্রখ্যাত ও পঠিত একটি ফিকহ গ্রন্থ যার পূর্ণ নাম আল কিতাব। এর প্রণেতা হলেন ইমাম আবুল হুসাইন আহমদ বিন মুহাম্মদ বিন আহমদ বিন জাফর বিন কুদুরী আল বাগদাদী রহ । ইমাম কুদুরী নামে সমধিক পরিচিত । তিনি ৩৫০ হিজরীতে জন্ম গ্রহণ করে ৪২৮ হিজরীতে ইন্তেকাল করেন। এই কিতাবটি হানাফি ফিকহের অন্যতম প্রধান ও নির্ভরযোগ্য স্তম্ভ হিসেবে বিবেচিত হয়ে থাকে কারণ, এতে পবিত্রতা থেকে শুরু করে বিচার বিভাগীয় বিভিন্ন মাসআলা পর্যন্ত প্রায় বারো হাজার মাসআলা খুব সুবিন্যস্ত ও সংক্ষিপ্ত আকারে সংকলন করা হয়েছে যা হানাফি মাজহাবের অনুসারী আলেম ও শিক্ষার্থীদের কাছে যুগ যুগ ধরে অত্যন্ত গ্রহণযোগ্য ও মূল ভিত্তি হিসেবে সমাদৃত হয়ে আসছে । এর সংকলন শৈলী অত্যন্ত চমৎকার ও সাবলীল হওয়ায় এবং দলিলের সাথে মাসআলার সঠিক সংযোগ থাকায় তৎকালীন ও পরবর্তী সময়ের ফকিহগণ এর ওপর বহু শরাহ বা ব্যাখ্যা গ্রন্থ রচনা করেছেন । দারুল উলুম দেওবন্দসহ বিশ্বের প্রায় সব ঐতিহ্যবাহী দ্বীনি মাদরাসায় ফিকহ অধ্যয়নের প্রাথমিক ও মধ্যবর্তী স্তরে এটি পাঠ্যতালিকার অন্তর্ভুক্ত রাখা হয়েছে যাতে শিক্ষার্থীরা মাসআলার দলীল ও ইবাদত বন্দেগীর সঠিক মাসআলাগুলো সহজে আয়ত্ত করতে পারে কিতাবটির গ্রহণযোগ্যতা এতটাই বেশি যে হানাফি ফকিহগণ প্রায়শই কুদুরীর মাসআলাকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করে থাকেন। এই কিতাবের জটিল বিষয়গুলো সহজ করার জন্য পরবর্তী আলেমগণ বিভিন্ন হাশিয়া বা টীকা লিখে এর গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছেন সংক্ষেপে বলা যায় মুখতাসারুল কুদুরী কেবল একটি ফিকহের কিতাবই নয় বরং এটি হানাফি মাজহাবের আইনি কাঠামোর এক অনন্য দলিল যা মুসলিম উম্মাহর দৈনন্দিন জীবনের আমলি জিন্দেগীর দিকনির্দেশনায় এক অপরিসীম ভূমিকা পালন করে চলেছে ।


ইমাম আবুল হুসাইন আহমদ বিন মুহাম্মদ বিন আহমদ বিন জাফর বিন কুদুরী আল বাগদাদী রহ.

অর্ডার নীতি

বিক্রিত পণ্য ফেরত নেয়া হয় না তবে নিন্ম লিখিত ক্ষেত্রে পণ্য সার্ভিসিং পন্য পরিবর্তন বা মুল্য ফেরত প্রযোজ্য।
  • আপনার যত প্রশ্ন আছে তা বর্ননার সাথে মিলিয়ে অথবা আমাদের কাছ থেকে জেনে পন্য অর্ডার করুন।
  • ছবি এবং বর্ণনার সাথে পন্যের মিল থাকলে পণ্য ফেরত নেয়া হবে না ।
  • তবে আপনি চাইলে আপনার গ্রহন করা পন্যের সম মুল্যের বা বেশি মুল্যের পণ্য নিতে পারবেন (যে টাকা বেশি হবে তা প্রদান করতে হবে ) । কম মুল্যের পণ্য নেয়া যাবে না ।
  • পণ্য আনা নেয়ার খরচ আপনাকে দিতে হবে।
  • ১০০% নিশ্চিত হয়ে অর্ডার করুন, কোন কিছু জানার থাকলে কল করুন।

পাঠক রিভিউ (0)

এখনও কোনো রিভিউ নেই। প্রথম রিভিউটি লিখুন।