৫% ছাড় نور الإيضاح ( নুরুল ইজাহ )

نور الإيضاح ( নুরুল ইজাহ )

৳৪০০ ৳৩৮০

মজুদ আছে: ১০০টি

লেখক: ইমাম হাসান বিন আম্মার শুরুনবুলালী রহ.

ক্যাটাগরি: আরবি ভাষা ও দরসে নিজামির পাঠ্য কিতাব

প্রকাশনী: মাকতাবাতুল ইসলাম

নুরুল ইজাহ কিতাবটি ইসলামি শরিয়তের ফিকহ শাস্ত্রের হানাফি মাযহাবের অত্যন্ত প্রখ্যাত ও পঠিত একটি মৌলিক গ্রন্থ যার পূর্ণ নাম হচ্ছে নূরুল ঈযাহ ওয়া নাজাতুল আরওয়াহ। এই মহামূল্যবান কিতাবটির রচিয়তা হলেন প্রখ্যাত আলিম ও ফকিহ ইমাম হাসান বিন আম্মার শুরনবুলালি রাহিমাহুল্লাহ যিনি দশম হিজরি শতকের শেষ ও একাদশ হিজরি শতকের শুরুর দিকের একজন শ্রেষ্ঠ গবেষক ও মিশরীয় ফকিহ ছিলেন। হানাফি মাযহাবের ইবাদত সংক্রান্ত মাসআলা মাসায়েল বিশেষ করে পবিত্রতা অর্জন নামাজ রোজা জাকাত এবং হজ সম্পর্কিত বিধানগুলো শেখার জন্য এই গ্রন্থটিকে শুরু থেকেই একটি অনন্য ও নির্ভরযোগ্য পাঠ্যপুস্তক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। মাদরাসা শিক্ষাব্যবস্থার দারিসে নেজামী বা আলিম পর্যায় এবং সমমানের বিভিন্ন কওমি মাদরাসায় প্রাথমিক ফিকহ শিক্ষার সিলেবাসে কিতাবটি অত্যন্ত গুরুত্বের সাথে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে যাতে শিক্ষার্থীরা খুব সহজেই দৈনন্দিন জীবনের জরুরি ফরজ ওয়াজিব ও সুন্নত বিধানগুলো আত্মস্থ করতে পারে। কিতাবটির মূল বৈশিষ্ট্য হলো এর ভাষা অত্যন্ত সহজ ও সাবলীল এবং মাসআলাগুলো খুব সুবিন্যস্তভাবে সংক্ষেপে উপস্থাপন করা হয়েছে যা নতুন শিক্ষার্থীদের জন্য বুঝতে এবং মুখস্থ করতে দারুণ সুবিধা হয়। এতে অজু গোসল তায়াম্মুম ও নাপাকি দূর করার নিয়মকানুন থেকে শুরু করে নামাজের ওয়াক্ত আজান নামাজের শর্ত ও রোকন ভুলত্রুটির প্রতিকার এবং জানাজার বিধানসহ ইবাদতের এমন কোনো গুরুত্বপূর্ণ দিক বাকি নেই যা চমৎকারভাবে স্থান পায়নি। এর আকর্ষণীয় বিন্যাস ও প্রামাণিক উপাদানের কারণে যুগের পর যুগ ধরে বড় বড় মুফতি ও মুহাদ্দিসগণ এর ওপর শরাহ বা ব্যাখ্যাগ্রন্থ রচনা করেছেন যার মধ্যে مراقي الفلاح অর্থাৎ মারাকিল ফালাহ কিতাবটি সবচেয়ে বেশি জনপ্রিয় এবং বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে। সংক্ষেপে বলা যায় নূরুল ইজাহ হলো এমন একটি প্রদীপস্বরূপ যা একজন সাধারণ মুসলমান ও তালিবে ইলমকে শুদ্ধভাবে শরিয়তের বিধিবিধান পালন করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ পরিষ্কার করে দেয়।

সম্পর্কিত বই