ইলমুস সরফ আরবি ব্যাকরণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মৌলিক শাখা যা মূলত শব্দ রূপান্তর ও গঠন প্রণালী নিয়ে আলোচনা করে থাকে যার আক্ষরিক অর্থ শব্দের রূপান্তর বা পরিবর্তন সাধন করা । এর পারিভাষিক অর্থে একটি মূল ধাতু বা কালিমাহ থেকে বিভিন্ন গঠন ও ওযনে বিভিন্ন অর্থে নতুন নতুন শব্দ তৈরি করার নিয়মকানুন শেখানো হয় যাতে আরবি ভাষার পঠন পাঠন ও অনুধাবন সহজ হয়ে । কারণ এই শাস্ত্রের মাধ্যমেই জানা যায় কিভাবে একটি মাত্র ত্রিবর্ণ বা চতুর্বর্ণ বিশিষ্ট মূল ধাতু থেকে ইসমে ফায়েল ইসমে মাফুল বা বিভিন্ন কালের ফেল তথা ক্রিয়াপদ গঠিত হয় এবং এর সাথে সাথে সহিহ মুতালাফ মুদাআফ ও মিসালসহ বিভিন্ন প্রকারের সঠিক বিন্যাস ও তারতিব সম্পর্কেও সম্যক ধারণা লাভ করা সম্ভব হয় যা ছাড়া পবিত্র কুরআন হাদিস এবং ক্লাসিক্যাল আরবি সাহিত্য সঠিকভাবে বোঝা ও এর তরজমা বা ব্যাখ্যা প্রদান করা প্রায় অসম্ভব বললেই চলে । তাই দারসে নেযামী বা কওমি মাদ্রাসার পাঠ্যক্রমে এই কিতাবটি বা সরফ শাস্ত্রের প্রাথমিক ও উচ্চাঙ্গের গ্রন্থগুলো অত্যন্ত যত্নের সাথে পড়ানো হয় যাতে একজন তালিবে ইলম বা শিক্ষার্থী আরবি ভাষার মূল কাঠামো এবং এর রূপান্তরের গভীর রহস্য সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল হতে পারে।